নড়াইল, ১৩ নভেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের কালিয়া থানায় গোলাম মোস্তফা (৪৫) নামের এক কনস্টেবল বৃহস্পতিবার নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
মোস্তফা মাগুরার মোহাম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা।
কালিয়া থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, বিকেল ৩টার দিকে গোলাম মোস্তফা থানার বাথরুমে ঢুকে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, পারিবারিক কিছু কারণে গোলাম মোস্তফা বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। এ ঘটনার জের ধরে তিনি আত
bdnews24