২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট চিনিকলের ওয়ার্কশপে আগুন

জয়পুরহাট চিনিকলের ওয়ার্কশপ বৃহস্পতিবার ভোরে আগুন লেগে আসবাবপত্র, পাটর্স প্যাটার্ন ও ফর্মা পুড়ে গেছে। জয়পুরহাট দমকলের উপ-পরিচালক বজলুর রশীদ ও চিনিকল কারখানার ফোরম্যান শফিকুল ইসলাম জানান- ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে কারখানার মুল্যবান পার্টস প্যাটার্ন, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণের ফর্মা, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জয়পুরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট চিনিকলের ওয়ার্কশপ বৃহস্পতিবার ভোরে আগুন লেগে আসবাবপত্র, পাটর্স প্যাটার্ন ও ফর্মা পুড়ে গেছে। জয়পুরহাট দমকলের উপ-পরিচালক বজলুর রশীদ ও চিনিকল কারখানার ফোরম্যান শফিকুল ইসলাম জানান- ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে কারখানার মুল্যবান পার্টস প্যাটার্ন, বিভিন্ন যন্ত্রাংশ নির্মাণের ফর্মা, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জামাদি পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানান তারা। এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.