২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন অবৈধ: হাইকোর্ট

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে অধ্যাদেশটির মাধ্যমে গঠিত ট্রুথ কমিশন নামে পরিচিত সত্য ও জবাবদিহিতা কমিশনের কার্যক্রম অবৈধ হয়ে যাচ্ছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ বৃহস্পতিবার অধ্যাদেশটি অবৈধ ঘোষণা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে অধ্যাদেশটির মাধ্যমে গঠিত ট্রুথ কমিশন নামে পরিচিত সত্য ও জবাবদিহিতা কমিশনের কার্যক্রম অবৈধ হয়ে যাচ্ছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ বৃহস্পতিবার অধ্যাদেশটি অবৈধ ঘোষণা করে। সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, উন্নয়ন বিকল্প নীতি-নির্ধারণী গবেষণা'র (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি এবং অধিকার'র ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান গত ২৫ আগস্ট 'জনস্বার্থে' আবেদনটি করেছিলেন। রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের পর সাংবাদিকদের বলেন, "হাইকোর্ট ট্রুথ কমিশন অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেছে। এ পর্যন্ত ট্রুথ কমিশনের করা কোনও কাজের বৈধতা দেয়নি হাইকোর্ট। ফলে কমিশনের এ পর্যন্ত করা কার্যক্রম অবৈধ বিবেচিত হবে।" তিনি আরও বলেন, "এ কমিশন গঠনের মাধ্যমে আইনের শাসনের ব্যত্যয় ঘটানো হয়েছিল। বিচারের বিকল্প হিসেবে একে দাঁড় করানো হয়েছিল। তাই হাইকোর্ট একে সংবিধান পরিপন্থী ঘোষণা করেছে।" এদিকে, অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। তবে রায়ের কপি পাওয়ার পর না আগেই আপিল করা হবে- সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ বলেন, "ট্রুথ কমিশন অধ্যাদেশে দুর্নীতি সংক্রান্ত অপরাধের বিচার নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে অধ্যাদেশটি প্রণয়নের কথা বলা হয়েছে। এই বিধান সংবিধান পরিপন্থী।" তিনি আরও বলেন, অধ্যাদেশে ট্রুথ কমিশনকে আদালত হিসেবে ঘোষণা করা হয়নি। ফলে এই অধ্যাদেশে মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত ও কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ অন্যান্য অধিকার ক্ষুণ