২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতির আক্রমণে জামালপুরে দুই জনের মৃত্যু

জামালপুরে ভারত সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ উপজেলায় বুধবার রাতে বুনো হাতির আক্রমণে দুই জন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আহসান ও আবু তালেব। আহসানের বাড়ি মাখনেরচর গ্রামে; তালেবের বাড়ি পাশের গ্রাম বাঘারচরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 04:30 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

জামালপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে ভারত সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ উপজেলায় বুধবার রাতে বুনো হাতির আক্রমণে দুই জন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আহসান ও আবু তালেব। আহসানের বাড়ি মাখনেরচর গ্রামে; তালেবের বাড়ি পাশের গ্রাম বাঘারচরে। দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১১টার দিকে ভারত সীমান্তবর্তী পাহাড় থেকে এক দল বুনো হাতি নেমে আসে। এগুলো মাখনের চর ও বাঘারচর গ্রামে তাণ্ডব চালিয়ে সকালে ফিরে যায়।" হাতির কবলে পড়ে আহসান ও তালেব ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। হাতির পাল মাঠের পাকা ধানসহ বিভিন্ন ফসলএবং কয়েকটি বসত বাড়িও তছনছ করেছে। নিহত আহসান কলেজ শিক্ষার্থী এবং তালেব কৃষক বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২৩ ঘ.