২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ হচ্ছে: দেলোয়ার

সরকার জরুরি বিধিমালার সুযোগে বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় চার দলের এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জরুরি বিধিমালার সুযোগে বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার সন্ধ্যায় চার দলের এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হলে চার দল নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। এটি তাদের সাত দফা দাবির অন্যতম। এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং বিএনপির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ সমাবেশ করে চারদল। সমাবেশে দেলোয়ার বলেন, "জরুরি বিধিমালার সুযোগে সরকার বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে। প্রতিনিয়ত মানুষের মৌলিক অধিকার ক্ষুণ