২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটখাটো ত্র"টির জন্যে মনোনয়ন বাতিল হবে না : ইসির আশ্বাস

মনোনয়নপত্র পূরণে জটিলতা নিরসনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মনোনয়নপত্র পূরণে জটিলতা নিরসনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "নির্বাচন, নির্বাচনী আচরণবিধি ও মনোনয়নপত্র পূরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মনোনয়নপত্র পূরণে বেশ কিছু জটিলতা তুলে ধরেছি কমিশনের কাছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যে আমরা সন্তুষ্ট। কমিশন আমাদের আশ্বস্ত করেছে, ছোটখাটো ত্র"টির জন্যে মনোনয়ন বাতিল হবে না।" আব্দুল মান্নান খান বলেন, "নির্বাচন কমিশনকে আমরা আবার বলেছি, জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনের মাঝামাঝি যে সময় রাখা হয়েছে তা বাস্তবসম্মত নয়। যৌক্তিক সময়ে উপজেলা নির্বাচন করা হোক।" আওয়ামী লীগ প্রার্থীদের তালিকা তৈরি করছে জানিয়ে তিনি বলেন, "মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা, সম্পদের বিবরণ, মামলার বিবরণী উপস্থাপনসহ নানা বিষয়ে জটিলতা কাটাতে কমিশনের সঙ্গে আলোচনা করেছি। এক্ষেত্রে ছোটখাটো ত্র"টির জন্য মনোনয়নয়ন বাতিল হবে না বলে জানিয়েছে ইসি। তবে মামলা সংক্রান্ত বিষয়ে সাজাপ্রাপ্ত হয়েও কোনো ধরনের ভুল তথ্য দিলে কিংবা মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিল হবে।" নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এবং দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হোসেন তৌফিক ইমাম, এম এ মালেক ও ডা. দীপু মণি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/২১৫২ঘ.