ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে অবজারভার ভবনের গলি থেকে রোববার মেহেদী হাসান (৩৭) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতিঝিল থানার উপপরিদর্শক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ২টার দিকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করা হয়। কেউ তাকে হত্যার পর সেখানে রেখে গেছে, না পাশের কোনো ভবন থেকে পড়ে তার মুত্যু হয়েছে- তা নিশ্চিত করা যায়নি। মেহেদী হাসানের হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, মেহেদী হাসান গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২০০ ঘ.
bdnews24