২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলাভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত

উপজেলা নির্বাচন সামনে রেখে উপজেলাভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দেশের ৪৮৬টি উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৩৫৭ জন। কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। >>উপজেলাভিত্তিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা পড়তে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন সামনে রেখে উপজেলাভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দেশের ৪৮৬টি উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৩৫৭ জন। কমিশন সচিবালয়ের উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১২৫টি উপজেলায় ভোটার সংখ্য ১ লাখ বা তার নিচে। ১ লাখ ১ থেকে ২ লাখ ভোটার রয়েছে এমন উপজেলার সংখ্যা ২৬০টি। আর ২ লাখের বেশি ভোটার রয়েছে ১০১টি উপজেলায়। এর মধ্যে ৬ লাখের ওপরে ভোটার রয়েছে ৩টি উপজেলায়। ঢাকার সাভারে ভোটার সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৪২১, নারায়ণগঞ্জ সদরে ৬ লাখ ৮৩ হাজার ৬০৯ এবং গাজীপুর সদরে ৬ লাখ ১০ হাজার ৫২০ জন। ভোটার সংখ্যা ২৫ হাজারের নিচে- এমন উপজেলার সংখ্যাও তিনটি। বান্দরবানের থানচি উপজেলার ভোটার সংখ্যা ১২ হাজার ২২১, রোয়াংছড়িতে ১৪ হাজার ৯৯৩ এবং আলীকদম উপজেলায় ২২ হাজার ১৮১ জন। স্থানীয় সরকার অধ্যাদেশ (উপজেলা) অনুযায়ী, ভোটার সংখ্যার অনুপাতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমাও নির্ধারণ করে দিয়েছে কমিশন। বিধান অনুযায়ী, ভোটার সংখ্যা ১ লাখ বা তার নিচে- এমন উপজেলার প্রার্থীরা নির্বাচনে সর্বোচ্চ ৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। ১ লাখ থেকে ২ লাখ ভোটার- এমন উপজেলার প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। আর ভোটার সংখ্যা ২ লাখের বেশি- এমন উপজেলার প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যয় করতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/২২৩০ঘ.