২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

পাবনা-নগরবাড়ী মহাসড়কের জালালপুরে শনিবার দুপুরে বাস চাপায় একজন রিকশা ভ্যান চালক নিহত হয়েছেন। ভ্যানটিকে চাপা দিয়ে বাসটি উল্টে খাদে পড়ে মারা গেছেন এক যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পাবনা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা-নগরবাড়ী মহাসড়কের জালালপুরে শনিবার দুপুরে বাস চাপায় একজন রিকশা ভ্যান চালক নিহত হয়েছেন। ভ্যানটিকে চাপা দিয়ে বাসটি উল্টে খাদে পড়ে মারা গেছেন এক যাত্রী। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতরা হলেন- ভ্যানচালক কুদরত আলী (১৯) ও বাসযাত্রী নাছির উদ্দিন (৩০)। শুক্রবার একই এলাকায় এ রকম এক দুর্ঘটনায় একজন ভ্যানচালক ও বাসযাত্রী মারা গিয়েছিলেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফি জানান, সদর উপজেলার জামালপুরে দুপুর ১২টার দিকে একটি বাস রিকশা ভ্যানকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এ দুজন মারা যান। বাসটি পাবনা থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। তিনি জানান, কুদরতের বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনগর গ্রামে। নাছির সদর উপজেলার পূর্ব বনগ্রামের বাসিন্দা। আহতদের ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭২৭ ঘ.