চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালদীঘি ময়দানে বিএনপির জনসভায় উপস্থিত হয়েছেন খালেদা জিয়া।
নির্বাচনে যেতে বিএনপির সুস্পষ্ট ঘোষণা এখন পর্যন্ত না থাকার প্রেক্ষাপটে জনসভায় খালেদা কী বলবেন- তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে।
শুক্রবার দুপুর ৩টায় জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিএনপি চেয়ারপারসন ৪টার সময় লালদীঘি ময়দানে পৌঁছা মাত্র মুহুর্মুহু স্লোগান দিতে থাকে সমবেত বিএনপি নেতা-কর্মীরা। সভামঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান খালেদা।
সভায় সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম।
সভামঞ্চে উপস্থিত রয়েছেন মহানগর কমিটির সদস্য সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতা।
বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সকাল থেকেই লালদীঘি ময়দানে আসতে শুরু করে বিএনপি নেতা-কর্মীরা। দুপুরের পর ময়দান ভরে ওঠে। বিকাল সোয়া ৩টায় সভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সমবেত নেতা-কর্মীদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুনের পাশাপাশি দলের নির্বাচনী প্রতীক ধানের শীষও রয়েছে। বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের ব্যানারও রয়েছে সমাবেশস্থলে।
বিএনপি চেয়ারপারসন শুক্রবার দুপুরেই চট্টগ্রাম পৌঁছেন। জামিনে মুক্ত হওয়ার পর এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর।
খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম পৌঁছালে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক তাকে স্বাগত জানায়। বন্দর নগরীতে পৌঁছে সরকারি ডাক বাংলোয় (সার্কিট হাউজে) যান খালেদা জিয়া। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে সভাস্থলে যান তিনি।
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তায় চট্টগ্রাম সফরে যাওয়া খালেদা জিয়ার গাড়িবহরে তিন শতাধিক পাজেরো, প্রাইভেট কার ও মাইক্রোবাসে দলীয় নেতা-কর্মীরা ঢাকা থেকে আসেন।
ঢাকা থেকে চট্টগ্রামের পথে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা রাস্তার দুই ধারে জড়ো হয়ে শুভেচ্ছা জানায় দলীয় প্রধানকে। বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা।
পথে তিনি কুমিল্লার পদুয়ার বাজারে হোটেল নূরজাহানে যাত্রা বিরতি দেন। ওই সময় স্থানীয় হাজার-হাজার নেতা-কর্মীর ভিড় জমায় ওই হোটেলে।
সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়েই চট্টগ্রামের পথে রওনা হন খালেদা জিয়া।
খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ, যুগ্মমহাসচিব সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংসদ রাবেয়া চৌধুরী, সিরাজুল ইসলাম সেলিম প্রমুখ।
২০০৭ সালে ২২ জানুয়ারির নির্বাচনের (বাতিল হওয়া) প্রচারণায় অংশ নিতে ওই বছরের ১০ জানুয়ারি সর্বশেষ কুমিল
bdnews24