ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়নের জন্য বাংলাদেশকে ছয় কোটি ৬০ লাখ ডলার দেবে ডেনমার্ক। বৃহস্পতিবার এ ব্যাপারে দুদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদে 'আপগ্রেডেশন অব জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট' শীর্ষক প্রকল্পটির জন্য চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা ও বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত আইনের হেবোগার্ড জেনসেন।
ডেনমার্ক সরকার এই অর্থের অর্ধেক দেবে অনুদান হিসেবে। বাকি অর্ধেক ঋণ হিসেবে ডেনিস ব্যাংক থেকে বরাদ্দ করা হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর সাকেব ইকবাল খান মজলিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডেনমার্কের দেওয়া অর্থ দিয়ে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে নতুন করে কার্পেটিং করা হবে। এছাড়া 'প্রাইমারি' ও 'সেকেন্ডারি' রাডার স্থাপন করা হবে।"
এ প্রকল্পের আওতায় বিমানবন্দরগুলোর সঙ্গে যোগাযোগ, নেভিগেশন ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি কেনা, পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেটিং ভবনের স
bdnews24