২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে ৫ কর্মকর্তা রদবদল

প্রশাসনের একজন যুগ্ম সচিব ও চারজন উপসচিব পর্যায়ে বুধবার রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ দেয়। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব হুমায়ুন কবির খানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম সচিব ও চারজন উপসচিব পর্যায়ে বুধবার রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ দেয়। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব হুমায়ুন কবির খানকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের কাজি সালাহ উদ্দিন আকবরকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব এম এম সুলতান মাহমুদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান নূর হোসেন তালুকদারকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) পরিচালক এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক নাজমুল হাইকে ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/এসকে/২১২০ঘ.