২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় স্পিরিট পানে মৃতের সংখ্যা আরো তিনজন বাড়ল

বগুড়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে রেক্টিফাইড স্পিরিট পান করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে একই কারণে ১৯ জন মারা গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 04:45 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

বগুড়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে রেক্টিফাইড স্পিরিট পান করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে একই কারণে ১৯ জন মারা গেলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে মারা যান তিনজন। এরা হলেন, বগুড়া শহরতলীর গোয়ালপাড়া এলাকার রাজু (৪৩), শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের চৌকিদার বিশুরাম বাশফোড় ও ধুনটের এলাঙ্গী এলাকার খোকন (৩৮)। হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম জানান, রেক্টিফায়ড স্পিরিট পানের কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে। এর আগে শুক্রবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বগুড়া শহর, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি, আদমদিঘী ও শেরপুর উপজেলায় ১৬ জনের মৃত্যু হয়। শাজাহানপুর উপজেলায় অসুস্থ আরো তিনজন চিকিৎসা নিচ্ছেন। বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রেক্টিফইড