২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকারের আপত্তি নেই

কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিদেশ যাওয়ার আবেদনে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এ ব্যাপারে কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিদেশ যাওয়ার আবেদনে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এ ব্যাপারে কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-২ এর জ্যেষ্ঠ সহকারী সচিব রুখসানা হাসিন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানায়। পত্রে বলা হয়, বাবরের স্ত্রী তাহমিনা জামানের ২১ অক্টোবর ২০০৮ এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৬ অক্টোবর অস্ত্র আইনে করা একটি মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত বাবরকে উচ্চ আদালত ছয় মাসের জন্য জামিন দেয়। ২৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাকে এক মাসের ডিটেনশন (আটকাদেশ) দেওয়া হয়। সাবেক এই মন্ত্রী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ