ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার যে আটটি ব্র্যান্ডের গুঁড়োদুধ আপাতত ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সেগুলোর দ্বিতীয় দফা পরীক্ষার প্রতিবেদন সোমবার সরকারকে জমা দেবে এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি।
দুটি দেশি এবং একটি বিদেশি পরীক্ষাগারের পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর রোববার এ নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক শেষে একথা জানান কমিটির আহবায়ক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলী পাটোয়ারী।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের এক পর্যায়ে বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,"আমরা তিনটি প্রতিবেদন হাতে পেয়েছি। এ নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক হচ্ছে।"
রাতেই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছে সোমবার তা বাণিজ্য উপদেষ্টা অথবা বাণিজ্য সচিবের কাছে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেক করেছিলেন তিনি।
যে তিনটি গবেষণাগারে গুঁড়ো দুধে মেলামাইনের উপস্থিতি নতুন করে পরীক্ষা করা হয়েছে সেগুলো হচ্ছে - বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় ব্যাংককের একটি গবেষণাগার, বাংলাদেশের আণবিক শক্তি কমিশন ও বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)।
নতুন পরীক্ষার প্রতিবেদনে কি আছে রোববার রাতে তা বলতে কেউ রাজি হননি।
প্রাথমিকভাবে মেলামাইন চিহ্নিত আটটি ব্র্যান্ড হল- অস্ট্রেলিয়ার ডিপ্লে
bdnews24