২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২১ নম্বর গ্যালারিতে রোববার সন্ধ্যায় আগুন লেগে প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দমকলের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২১ নম্বর গ্যালারিতে রোববার সন্ধ্যায় আগুন লেগে প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দমকলের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গ্যালারিতে কাঠের চেয়ার, টেবিল ও বিপুল পরিমাণ ফোম থাকায় আগুন দ্রুত পুরো গ্যালারিতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচ-ছয়লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের ইলেকট্রনিক্স মার্কেটসহ আশপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পুরো স্টেডিয়াম এলাকা ঘিরে রাখে। দমকল কর্মীরা সন্ধ্যা ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/২৩৪৪ ঘ.