ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমণ্ডি এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ২টার দিকে ধানমণ্ডি ৪ নম্বর সড়কে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমণ্ডির থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন।
পুলিশ জানায়, দু'জন ব্যবসায়ী ঢাকা ব্যাংক ধানমণ্ডির থেকে ১০ লাখ টাকা তুলে একটি রিকশা নিয়ে নিউ মার্কেট যাচ্ছিলেন। ৪ নম্বর সড়কের মাথায় তিনটি মোটর সাইকেলে করে ছয় জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা গুলি চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
পায়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী ওমর ফারুক খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে রিয়াজউদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24