ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ইসলামের দৃষ্টিতে ভাস্কর্য' শীর্ষক এক মুক্ত আলোচনায় বলা হয়েছে, কোন ধর্মীয় দৃষ্টি থেকে লালনের ভাস্কর্য ভেঙে ফেলা হয়নি, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ।
আলোচকরা বলেন, ঐতিহ্য ও সংস্কৃতির অংশ বলে অন্য মুসলিম দেশে কেউ ভাস্কর্য ভেঙে ফেলার কথা বলেনা।
'ফেরারি আসামী' জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে শুরু করে ভাস্কর্য ভেঙে ফেলা পর্যন্ত সবকিছুকে 'অবিচ্ছিন্ন ঘটনা' আখ্যায়িত করে তারা এর জন্য সরকারকেই দায়ী করেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বিকেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক বর্তমান সংলাপের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এটিএম খকরুদ্দিন, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী, সম্মিলিত ইসলামী জোটের আহ্বায়ক মাওলানা জিয়াউল হাসান, সৈয়দ আলম নূরি আল সুরেশ্বরী, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোস্তফা আবদুর রহমান এবং বর্তমান সংলাপের সম্পাদক শেখ আবদুল হানিফ।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "পৃথিবীর অনেক মুসলিম দেশেই ভাস্কর্য বা মিনার রয়েছে। কিন্তু সেখানে এগুলোকে কেউ ভেঙে ফেলার কথা বলেনা। কারণ এগুলো তাদের ঐতিহ্য ও সংস্কৃতি। যদি তা না হতো তবে মিশরের পিরামিড এতদিন ভেঙে ফেলা হতো। কিন্তু এগুলো সেখানে যত
bdnews24