২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় চট্টগ্রামে ৩ জনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় চট্টগ্রামে বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ নুর এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় চট্টগ্রামে বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ নুর এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- হাটহাজারী উপজেলার রঙ্গীপাড়া দেয়ান নগর গ্রামের মো. ইউসুফ, আলমগীর ও শাহজাহান। এরা সবাই কারাগারে আছেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৯ সালের ২৫ জুলাই রাতে হাটহাজারী উপজেলার রঙ্গীপাড়া গ্রামের এক কিশোরীকে আসামিরা ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা হাটহাজারী থানায় মামলা করেন। একই বছর ২ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়া হয় এবং ২০০০ সালের ৫ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল করিম ভূইঁয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২১০৩ ঘ.