২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামা পূজায় প্রদীপ জ্বালানো নিয়ে পীরগাছায় সংঘর্ষ, গ্রেপ্তার ২

শ্যামা পূজায় মন্দিরে প্রদীপ জ্বালানো নিয়ে রংপুরের পীরগাছায় মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

রংপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যামা পূজায় মন্দিরে প্রদীপ জ্বালানো নিয়ে রংপুরের পীরগাছায় মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। প্রদীপ জ্বালানো নিয়ে কয়েকটি শিশুর বচসাকে কেন্দ্র করে তালুইকান্দি বাগমারা গ্রামে হিন্দু-মুসলমানরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যতীন্দ্র নাথ শর্মা জানিয়েছেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "গ্রামের জয়ন্ত কুমারের বাড়ির পাশের কালী মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে প্রদীপ জ্বালানো নিয়ে উভয় স