২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিকদের মেধা ও দক্ষতা তুলে ধরতে হ্যান্স করছে সাংস্কৃতিক অনুষ্ঠান

অটিস্টিক শিশুদের মেধা ও দক্ষতা তুলে ধরতে তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে হ্যালো'স অ্যাসোসিয়েশন অফ নিয়োফাইট স্টুডেন্টস (হ্যান্স)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 07:10 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুদের মেধা ও দক্ষতা তুলে ধরতে তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে হ্যালো'স অ্যাসোসিয়েশন অফ নিয়োফাইট স্টুডেন্টস (হ্যান্স)। 'শেয়ার উইথ ইনোসেন্স' শিরোনামে এই অনুষ্ঠান ১ নভেম্বর রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। হ্যানস এর সভাপতি নাজিয়া আক্তার রেশমি জানান, অটিস্টিক শিশুদের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং তাদের সম্পর্কে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে তারা কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় শিশুদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও অটিজম বিষয়ে বিশেষজ্ঞদের মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এটি তাদের তৃতীয় আয়োজন। তিনি আরও জানান, এতে সংগঠনের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসাইন সোহাইল সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন ভূমি সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, সমাজসেবা অধিদপ্তর মহাপরিচালক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হক। এবছর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিউটিফুল মাইন্ড, কেয়ারিং গ্লোরি, কল্যাণী, স্কুল ফর গিফটেড চিলড্রেন ও সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন নামের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এতে অংশ নিচ্ছে। এসব স্কুলের শিশুদের অংশগ্রহণে নাচ, গান, ছড়া, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, গল্প বলা, গীতিনাট্য ও অভিনয়সহ বিভিন্ন মজার বিষয় নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, চ্যানেল আই ও রেডিও ফূর্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফডাব্লিউসি/এএল/জিএনএ/১৪৫৩ ঘ.