ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং মাওয়া-কাওরাকান্দি নৌপথে রোববার রাত ১২ থেকে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
সোমবার সকাল ১১ টা থেকে ওই দুটি নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় এ দুই নৌপথের ঘাটগুলোতে বাসসহ যাত্রী পরিবহন ও মালবাহী ট্রাক আটকা পড়ে। অবর্ণনীয় দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসের ধাক্কায় পন্টুন থেকে নদীতে পড়ে মারা গেছেন এক যাত্রী।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ৯ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রোববার মধ্যরাত থেকে এ দুই ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ কারণে হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার জানান, রোববার রাত ১২টায় দৌলতদিয়া এবং রাত ২টায় পাটুরিয়া থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ায় পারাপারের জন্য আসা পণ্যবাহী ট্রাক ও বাস আটকা পড়ে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তিনি জানান, সোমবার দুপুরে পাটুরিয়া ঘাটে কয়েকশত বাস ও ট্রাককে এখানে আটকে ছিল। এসব বাস ও ট্রাকের অধিকাংশই রোববার রাতে পাটুরিয়া ঘাটে এসেছে।
সকাল ১১টায় ফেরি সার্ভিস শুরু হলেও বেলা ৩টা পর্যন্ত অধিকাংশ গাড়ি পার হতে পারেনি।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রোববার রাত সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিল।
সোমবার সকালে আবহাওয়া স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হয়।
এদিকে সকাল সোয়া ১১টায় দৌলতদিয়া ২নম্বর ফেরিঘাটে একটি বাসের ধাক্কায় পন্টুন থেকে নদীতে পড়ে গিয়ে সাহাবুদ্দিন মুন্সি নামের এক যাত্রী মারা গেছেন।
সাহাবুদ্দিন ভোলা জেলার পরানগঞ্জ গ্রামের নজীর আহম্মেদ মুন্সির ছেলে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক গোপার চন্দ্র মজুমদার জানান, বিকেল ৫টা পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাটে তিন শতাধিক এবং পাটুরিয়া ফেরিঘাটে চার শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। ছোটবড় মিলে ৮টি ফেরির সাহায্যে এখন যানবাহন পারাপার চলছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দমকা হাওয়া ও বৃষ্টিতে মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল রোববার রাত ১২টা থেকে ১১ ঘণ্টা বন্ধ ছিল। সোমবার সকাল ১১টায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবি
bdnews24