২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় গুলিতে কলেজ ছাত্র আহত

রাজধানীর রামপুরায় রোববার দুপুরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের ছাত্র মো. ইউসুফ (২০) গুলিতে গুরুতর আহত হয়েছেন। আহতের স্বজনরা ঘটনাটিকে ছিনতাইকারির হামলা দাবি করলেও পুলিশ বলছে বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় রোববার দুপুরে সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের ছাত্র মো. ইউসুফ (২০) গুলিতে গুরুতর আহত হয়েছেন। আহতের স্বজনরা ঘটনাটিকে ছিনতাইকারির হামলা দাবি করলেও পুলিশ বলছে বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ইউসুফের বোন সুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলিতে কয়েকজন ছিনতাইকারি অস্তের ভয় দেখিয়ে ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ইউসুফ বাধা দিলে ছিনতাইকারিরা তার ঘাড়ে ও বাম চোখে গুলি করে মোবাইল ফোন সেটটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে, খিলগাঁও থানার উপ পরিদর্শক আসাদুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। প্রাথমিক তদন্তে জানা গেছে ছিনতাই করা মোবাইল সেট নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ইউসুফের বিরুদ্ধে অপরাধীদের সঙ্গে চলাফেরাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২১১২ ঙ.