২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের পুরস্কার বছরেই ভাল: ফখরুদ্দীন

১৯৫৬ সালে 'মুখ ও মুখোশ' দিয়ে শুরু, ১৯৫৭ সালে এফডিসি'র প্রতিষ্ঠা। এরপর অনেক চড়াই-উতরাই থাকলেও আর ফিরে তাকাতে হয়নি- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চলচ্চিত্রের এ ইতিহাস তুলে ধরে বলেছেন, "গৌরবময় অতীত টেনে এনেছি, ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য। দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫৬ সালে 'মুখ ও মুখোশ' দিয়ে শুরু, ১৯৫৭ সালে এফডিসি'র প্রতিষ্ঠা। এরপর অনেক চড়াই-উতরাই থাকলেও আর ফিরে তাকাতে হয়নি- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চলচ্চিত্রের এ ইতিহাস তুলে ধরে বলেছেন, "গৌরবময় অতীত টেনে এনেছি, ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য। দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য।" বৃহস্পতিবার রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চলচ্চিত্রের সঙ্গে জীবনবোধ ও মানসের গভীর সম্পর্কের দিকগুলোও তুলে ধরেন। তিনি বলেন, জীবনের চালচিত্রই চলচ্চিত্র যা মাটি ও মানুষের কথা বলে। মনকে করে প্রফুল্ল, চেতনাকে করে জাগ্রত-শাণিত। চলচ্চিত্র দেশ, কাল, সমাজ ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। "চলচ্চিত্রের সাথে আমাদের সখ্যতা, বন্ধন অনেক পুরনো।" বাংলাদেশের চলচ্চিত্রে এক সময় অশুভের প্রভাব বিস্তারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "মাঝে এই গৌরবের, এই শুভযাত্রা পথে ছেদ পড়ে। মেধা, মনন ও রুচির প্রবল অভাব ঘটে। কিছু মুনাফালোভী নির্মাতা ও প্রয়োজকদের খপ্পরে পড়ে অনৈতিকতা, অশ্লীলতা, সহিংসতা চলচ্চিত্রে জেঁকে বসে।" "আমাদের মনে রাখা দরকার, চলচ্চিত্র শুধু চিত্ত বিনোদনের মাধ্যমই নয়, শক্তিশালী গণমাধ্যম ও অনানুষ্ঠানিক শিক্ষার বাহনও। সাধারণ দর্শক, বিশেষ করে নবীন-কচিকাঁচার দল ও যুবসমাজের মনে এর প্রভাব যেমন সরাসরি, তেমনি প্রবল। এর অপব্যবহার তাই ডেকে আনতে পারে সামাজিক বিপর্যয়, যা কিছুতেই বরদাশত করা যায় না।" তিনি জানান, সরকার অসুস্থ ও অশ্লীল ছবির বিরুদ্ধে খড়গহস্ত। এজন্য টাক্সফোর্সের কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মনিটরিং নিবিড় করা হয়েছে। আইনের আওতায় শাস্তির বিধান করা হচ্ছে। তবে আইনের কঠোর প্রয়োগই শেষ কথা নয় জানিয়ে তিনি এ জন্যে নির্মাতা, শিল্পী, কলাকুশলী, সর্বোপরি সচেতন দর্শকদের এগিয়ে আসার আহ্বান জানান। এ বছর তিনটি ছবির পরিচালককে অনুদান দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। কয়েক বছরের পুরস্কার একসঙ্গে না দিয়ে প্রতি বছর দিলেই ভাল হয় বলেও তিনি মত প্রকাশ করেন। পুরস্কার পেল যারা