২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসাবোর মহাবিহারে শেষ হয়েছে কঠিন চীবর দান

যথাযথ মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বৌদ্ধমন্দির) শুক্রবার রাজকীয় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে সমবেত প্রার্থণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বৌদ্ধমন্দির) শুক্রবার রাজকীয় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে সমবেত প্রার্থণা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক বৌদ্ধভিক্ষুসহ সারাদেশের সহস্রাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী উৎসবে যোগ দেন। থাইল্যান্ডের রাজা ভূমিবলের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানে অংশ গ্রহণকারী শিপ্রা বড়