২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রক্ষণাবেক্ষনের কাজে জিয়া সার কারখানা ৩৫ দিনের জন্য বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা রক্ষণাবেক্ষনের (ওভারহোলিং) জন্য আগামীকাল শনিবার থেকে ৩৫ দিনের জন্যে বন্ধ করে দেয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা রক্ষণাবেক্ষনের (ওভারহোলিং) জন্য আগামীকাল শনিবার থেকে ৩৫ দিনের জন্যে বন্ধ করে দেয়া হচ্ছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি জানান, শনিবার থেকে সার কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওভারহোলিং এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে ওভারহোলিং এর কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দৈনিক এক হাজার ছয়শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনক্ষম এ কারখনার ওভারহোলিং কাজের জন্যে চীন, ভারত ও ইউরোপ থেকে আসা মোট ৩২০ জন প্রকৌশলী ও শ্রমিক কাজ করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএইচবি/২৩০১ ঘ.