২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষের প্রতি আওয়ামী লীগের আস্থা নেই: হান্নান শাহ

দেশের মানুষের প্রতি আস্থা নেই বলেই আওয়ামী লীগ দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

চাঁদপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষের প্রতি আস্থা নেই বলেই আওয়ামী লীগ দেশীয় পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বিপণীবাগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সৌদি আরবের রিয়াদ বিএনপি'র সাধারণ সম্পাদক কাইয়ুম খানের বাসায় এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "এদেশের মানুষের প্রতি আওয়ামী লীগের আস্থা নেই। তাই তারা নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের বিরোধিতা করছে। সাদা চামড়ার মানুষ দেখলেই তারা নিজেদের লোক মনে করে।" জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে হান্নান শাহ বলেন, "সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে না যে ১৮ ডিসেম্বর নির্বাচন হবে। তবে ওইদিনই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সারাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে।" তিনি অভিযোগ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি 'প্রতিবন্ধক' হিসেবেই চিহ্নিত হয়েছে। তাদের বিরুদ্ধে শত শত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাসী এবং তার জন্য প্রস্তুতও। কিন্তু সরকার স