২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিতে উত্তেজনা

চারদলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্র"প আলাদাভাবে পালনের ঘোষণা দিয়েছে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্র"প আলাদাভাবে পালনের ঘোষণা দিয়েছে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ৫ দফা দাবিতে কেন্দ্র থেকে সারাদেশে রোববার প্রতিবাদ সমাবশের কর্মসূচি দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনূর রশিদ সমর্থিত উপজেলা ও পৌর বিএনপির একাংশ শহরের শহীদ সাটু হলে বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ করবে বলে জানিয়েছে। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান ও যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু উপস্থিত থাকবেন বলে সাবেক সাংসদ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এদিকে হারুনবিরোধী গ্র"প শহীদ সাটু হল থেকে মাত্র ১০০ গজ দূরে টাউন ক্লাব মিলনায়তনে পৌর বিএনপির ব্যানারে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী ওই সমাবেশে সভাপতিত্ব করবেন বলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদ জানান। গত ২২ সেপ্টেম্বর হারুনুর রশিদের বাসায় এক বৈঠক থেকে পৌর বিএনপির এক সভায় মসিদুল হক এবং ২৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির অপর এক সভায় আরও কয়েকজন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকেই দুই গ্রওপে উত্তেজনা চলছে। হারুনবিরোধী নেতাকর্মীরা উপজেলা বিএনপির ব্যানারে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে। ওই সভায় জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান মিয়াও উপস্থিত ছিলেন। একই কর্মসূচি আলাদা ভাবে পালনের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, "এটা যার যার ব্যাপার। এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪২ ঘ.