ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক।
এর মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় একজন এবং সদর উপজেলায় বাস খাদে পড়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস ও টেম্পুর সংঘর্ষে মারা গেছেন বাবা ও ছেলে। আহত হয়েছেন ছয়জন। ফেনীতে বাস, অটোরিকশা ও জিপের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন দুজন। আহত হয়েছেন আরও চারজন।
আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় জেলা আওয়ামী লীগ নেতা নাসিমুল হাকিম তুষার (৩৮) নিহত হয়েছেন। এছাড়া সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে সিজান (২) নামে এক শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।
জেলা আওয়ামী লীগের সদস্য নাসিমুল হাকিম তুষার (৩৮) মুকসুদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের সুন্দরদীতে বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী নাসিমুল হাকিমকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নাসিমুলের গ্রামের বাড়ি সুন্দরদী গ্রামে। তার মৃত্যুতে গোপালগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস গভীর শোক প্রকাশ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন জানান, বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে কাশিয়ানীগামী একটি যাত্রীবাহী লোকালবাস খাদে পড়ে গেলে শিশু সিজান নিহত ও কমপক্ষে ৪০ বাসযাত্রী আহত হয়।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতাল, ফরিদ মেমোরিয়াল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিজানের বাড়ি কাশিয়ানী গ্রামে।
ব্রাহ্মাণবাড়িয়া প্রতিনিধি জানান, কসবা উপজেলার নোয়াগাঁও এলাকায় সৈয়দাবাদ-কুল্লা পাথর সড়কে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে খালেকুজ্জামান (৬৫) ও তার ছেলে জহির উদ্দিন (৩০) মারা গেছেন। এরা দুজনই টেম্পু যাত্রী। এদের বাড়ি কসবার আকসি গ্রামে।
গুরুতর আহত ফিরোজা চৌধুরী ও তার মেয়ে আয়েশাকে ঢাকায় এবং জাকির হোসেন, জেসমিন আক্তার ও ঈশিতাকে কসবা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর উল্লাহ জানান, বিকেলে নোয়াগাঁও এলাকায় বাস ও টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলেই জহির উদ্দিন মারা যান।
গুরুতর আহত জহির উদ্দিনের বাবা খালেকুজ্জামানকে (৬৫) কুমিল্লা নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা হৃদয়।
ফেনী প্রতিনিধি জানান, দাগনভূঞার তুলাতলী এলাকায় নোয়াখালী থেকে ফেনীগামী সুগন্ধা পরিবহনের বাস, সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী জিপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সিলোনীয়ার পূর্ব হিরাপুর গ্রামের মো. আলাউদ্দিন (৪০) ও তার আত্মীয় সাপুয়া গ্রামের অনিক (৫)।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার বড়
bdnews24