২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে মাইক্রোবাস পুকুরে, নিহত এক

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী সদরে শনিবার বিকালে মাইক্রোবাস পুকুরে পড়ে রাবেয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী সদরে শনিবার বিকালে মাইক্রোবাস পুকুরে পড়ে রাবেয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। নিহত রাবেয়া খাতুন (৬০) নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী। আহতরা হলেন- রাবেয়ার স্বামী মোহাম্মদ হোসেন, ছেলে জাকির হোসেন ও আনুমানিক আট বছর বয়েসী এক নাতনি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বরাত দিয়ে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল সোয়া ৩টার দিকে নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাক থেকে মাইক্রোবাসে করে নাজিরহাট যাচ্ছিল ওই পরিবারের সদস্যরা। হাটহাজারী সদরের কাছে পৌঁছানোর পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১১৫ ঘ.