২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে আমনে গোড়া পচা রোগ

দিনাজপুরে আমন ক্ষেতে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও রোগ দমন করতে না পেরে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে এ রোগ দেখা দিয়েছে; বৃষ্টি হলেই তা কমে যাবে। কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 08:59 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

দিনাজপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে আমন ক্ষেতে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও রোগ দমন করতে না পেরে কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে এ রোগ দেখা দিয়েছে; বৃষ্টি হলেই তা কমে যাবে। কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে তা ছাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। কৃষকরা জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় প্রথম দিকে মাঠ সবুজ হয়ে উঠলেও গত এক সপ্তাহে গোড়া পচা রোগ এবং কারেন্ট পোকার আক্রমণে ধান বিবর্ণ হতে শুরু করে। বিরল উপজেলার নারায়ণপুর গ্রামের কৃষক আজিজার রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ১৪ বিঘা জমিতে আমন আবাদ করেছি। এর মধ্যে ১০ বিঘা জমির ধান গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে সপসিন, মিপসিন কীটনাশক