২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ঈদ উদযাপিত

এক মাস রোজার পর বৃহস্পতিবার খুশির ঈদ উল ফিতর উদযাপন করেছে দেশের মানুষ। নতুন পোশাকে বুকে বুক মিলিয়ে কিংবা একসঙ্গে ঈদের খাবার খেয়ে- ঈদের আনন্দ, ঈদের খুশি ভাগ করে নিয়েছেন সবাই। ঈদের নামাজ শেষে মুনাজাতে সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন মুসল্লিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস রোজার পর বৃহস্পতিবার খুশির ঈদ উল ফিতর উদযাপন করেছে দেশের মানুষ। নতুন পোশাকে বুকে বুক মিলিয়ে কিংবা একসঙ্গে ঈদের খাবার খেয়ে- ঈদের আনন্দ, ঈদের খুশি ভাগ করে নিয়েছেন সবাই। ঈদের নামাজ শেষে মুনাজাতে সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন মুসল্লিরা। তবে ঢাকা ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের অনেক জেলায় মেঘলা আকাশ আর হালকা থেকে মাঝারি বৃষ্টি এই আনন্দকে কিছুটা হলেও ঘরের ভেতরে টেনে রেখেছে। রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন। ঈদের জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, প্রধান বিচারপতি এম রুহুল আমিন, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ধর্ম উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সরকারি ও সামরিক বাহিনীর ঊর্ধবতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে ঈদের নামাজ পড়েন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এই মসজিদে ঈদের পাঁচটি জামাত হয়। রাজধানীর আকাশ সকাল থেকেই ছিল মেঘের দখলে। দুপুরে ও বিকেলে কয়েক পশলা হালকা বৃষ্টিরও দেখা পেয়েছে ঈদ আনন্দে মুখর নগরবাসী। অনেকেই ঈদ করতে গ্রামে যাওয়ায় গত দুদিন ধরে রাজধানী আর সেই চিরচেনা ভিড়ের শহরটি নেই। সব রাস্তায় রিকশা চলেছে, আর তাতে চেপে শহরময় ঘুরে বেরিয়ে ঈদের আনন্দ ছড়িয়েছেন কিশোর তরুণ বয়সীরা। ঈদ উপলক্ষে প্রতিবারের মতো সরকারি উদ্যোগে বিশেষ সাজে সেজেছে ঢাকা। বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিমকোর্ট, হাইকোর্টসহ রাজধানীর বিভিন্ন ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বাংলা ও আরবিতে 'ঈদ মোবারক' লেখা ব্যানারে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক