২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

ঠাকুরগাঁও সদর থানার খোশবাজার মুজাবন্নি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বুধবার সড়ক দুর্ঘটনায় মো. আসাদুজ্জামান নামে এক র‌্যাব সদস্য নিহত ও আরো ছয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর থানার খোশবাজার মুজাবন্নি এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বুধবার সড়ক দুর্ঘটনায় মো. আসাদুজ্জামান নামে এক র‌্যাব সদস্য নিহত ও আরো ছয় জন আহত হয়েছেন। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) হাবিলদার আসাদুজ্জামান প্রেষণে র‌্যাবে কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার বাঁশবাড়ী গ্রামে। র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জাননো হয়। এতে বলা হয়, পঞ্চগড় থেকে বুধবার বেলা ১২টার সময় নিয়মিত টহল শেষে ফেরার পথে খোসবাজার মুজাবন্নি এলাকায় রাজশাহী র‌্যাব-৫ এর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাত র‌্যাব সদস্য আহত হন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর ১টার দিকে আসাদুজ্জামান মারা যান। গুরুতর আহতদের মধ্যে উপ পরিদর্শক সেলিম রেজা ও ল্যান্সনায়েক মো. মাজেদুল ইসলামকে হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। অন্য চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/১৬৫৫ ঘ.