২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের খুশির পরপরই সার্বজনীন দুর্গোৎসব

এ বছর অক্টোবর যেন হয়ে উঠেছে উৎসবের মাস। ২ অক্টোবর মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের পর ৫ অক্টোবর থেকে শুরু হবে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ৯ অক্টোবর বিজয় দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে সার্বজনীন এ উৎসব শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর অক্টোবর যেন হয়ে উঠেছে উৎসবের মাস। ২ অক্টোবর মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের পর ৫ অক্টোবর থেকে শুরু হবে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ৯ অক্টোবর বিজয় দশমীতে দেবীর বিসর্জনের মধ্য দিয়ে সার্বজনীন এ উৎসব শেষ হবে। পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে আসছেন হাতিতে চড়ে; ফিরবেন দোলায় চেপে। সনাতন ধার্মবলম্বীদের বিশ্বাস, 'গজেচ জলদে দেবী শষ্যপূর্ণ বসুন্ধরা' অর্থাৎ দেবী হাতিতে চড়ে আসায় এবার ফসল হবে ভালো। ৫ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল উৎসব। পরদিন সপ্তমী পূজা। সপ্তমীতে হবে নব পত্রিকা প্রবেশ ও স্থাপন। ৭ অক্টোবর মহাষ্টমী পূজা। একদিন সন্ধি পূজাও হবে। ৮ অক্টোবর মহানবমীতে দেবীর বিহিত পূজা আরম্ভ হবে। ৯ অক্টোবর বিজয় দশমী। দেবীর বিসর্জন। মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে এ বছর ২১ হাজারেরও বেশি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় হবে ১৬৫ টি মণ্ডপে। গত বছর সারাদেশে ২০ হাজার ৬৪৯টি মণ্ডপে দুর্গা পূজা হয়েছিল। তাপস পাল বলেন, "এবার ব্যবসায়ীদের উদ্যোগে গত বছরের তুলনায় বেশি মণ্ডপ হয়েছে।" তিনি বলেন, "প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এ বছর পূজা উপলক্ষে মাত্র ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় এই টাকা খুবই অপ্রতুল। ২১ হাজার পূজা মণ্ডপ ধরা হলে মণ্ডপ প্রতি ভাগে পড়ে ১৩৫ টাকা করে।" পূজা উপলক্ষে ৯ অক্টোবর সরকারি ছুটি থাকবে। ওই দিন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে হিন্দু স