ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের মাধ্যমে সারাদেশে আরও ২০০ বিক্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের শিল্প এলাকাগুলোতে শ্রমিকদের জন্যও ওএমএস কার্যক্রম চালু করা হচ্ছে। এছাড়া খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রির ক্ষেত্রে পরিবারপ্রতি পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে প্রত্যেক পরিবার একসঙ্গে তিন কেজির জায়গায় চার কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবে।
বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'খাদ্য পরিধারণ কমিটি'র এক সভায় এসব সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী সাংবাদিকদের বলেন, ওএমএস চালুর পর বাজারে কিছুটা স্থিতিশীলতা এসেছে। চালের দাম কিছুটা কমেছে। এ ধারা অব্যাহত রাখতে সরকার অনির্দিষ্টকালের জন্য ওএমএস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।"
তিনি জানান, বিডিআরের অধীনে এখনকার ১০০ দোকানের সঙ্গে আরো ২০০ দোকান চালু করা হবে। এছাড়া দেশের শিল্প এলাকাগুলোতে শ্রমিকদের জন্যও ওএমএস কার্যক্রম চালু করা হচ্ছে।
বিডিআরের বর্তমান মজুদ দিয়েই নতুন দোকানগুলো চালু করা সম্ভব জানিয়ে উপদেষ্টা বলেন, দোকানগুলো সচল রাখতে নতুন করে চাল আমদানির ব্যাপারেও বিডিআরকে ছাড়পত্র দেয়া হয়েছে।
খাদ্যশস্যের দাম কবে নাগাদ সহনশীল মাত্রায় আনা সম্ভব হবে
bdnews24