২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে তীব্র শীতে জনজীবন স্থবির

সারাদেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবারের গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর বৃহস্পতিবার সূর্য দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। এ অবস্থায় বেশি কষ্ট পাচ্ছেন দক্ষিণাঞ্চলের সিডর বিধ্বস্ত এলাকার মানুষ। এছাড়া বিভিন্ন স্থানে শিশুদের রোগাক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবারের গুঁড়িগুঁড়ি বৃষ্টির পর বৃহস্পতিবার সূর্য দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। এ অবস্থায় বেশি কষ্ট পাচ্ছেন দক্ষিণাঞ্চলের সিডর বিধ্বস্ত এলাকার মানুষ। এছাড়া বিভিন্ন স্থানে শিশুদের রোগাক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। রংপুরে তিস্তা নদীর চরাঞ্চলে শতাধিক স্কুল অঘোষিত বন্ধ বলে জানা গেছে। আমাদের রংপুর প্রতিনিধি জানান, রংপুরে শৈত্য প্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার জেলার সর্বনিু তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে বলে আবহাওয়া অফিস জানিয়েছে । প্রচন্ড শৈত্য প্রবাহে সহায় সম্বলহীন মানুষের দূর্ভোগ আরও বেড়েছে । সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি । ফলে লোকজনকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের ব্যার্থ চেষ্টা করতে দেখা গেছে। তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার দূগর্ম চরাঞ্চলে বসবাসকারী সহায় সম্বলহীন হাজার হাজার পরিবার শীত বস্ত্রের অভাবে আগুন জ্বালিয়ে রাত জেগে কাটাচ্ছে । তাদের জন্য এখন পর্যন্ত কোন শীত বস্ত্রের ব্যাবস্থা করা হয়নি। তিস্তার চরাঞ্চল ও আশপাশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা না আসায় ওইসব বিদ্যালয়ে অঘোষিত বন্ধ চলছে। এ ব্যাাপারে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবুয়ত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার তিন উপজেলার দূর্গম চরাঞ্চলে ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। চরাঞ্চল ও নদী বেষ্টিত এলাকার মানুষ এমনিতেই হত দরিদ্র। তাদের সন্তানদের শীত বস্ত্র না থাকায় স্কুল পড়