২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে আগুনে একজনের মৃত্যু, পুড়ে গেছে ৮টি ঘর

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে বুধবার গভীর রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম স্নেহপতি বিশ্বাস (৯৮)। এছাড়া আগুনে ৮টি বসত বাড়ি পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে বুধবার গভীর রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম স্নেহপতি বিশ্বাস (৯৮)। এছাড়া আগুনে ৮টি বসত বাড়ি পুড়ে গেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামে বুধবার রাত একটার সময় রেবতী বিশ্বাসের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুন দ্রুত পার্শ্ববর্তী বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পাশের একটি ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ স্নেহপতি বিশ্বাস আগুনে পুড়ে মারা যান। আরও তিনজন আগুনে দগ্ধ হয়ে আহত হন বলেও তিনি জানান। মো. ইসমাইল জানান, এলাকাটি দুর্গম হওয়ায় দমকল বিভাগের কর্মীরা সেখানে যথাসময়ে পৌঁছাতে পারেনি। এলাকাবাসী ঘন্টা দুয়েক পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুনে ১৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৫৬ ঘ.