২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশের কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়িতে এই প্রথম চালু হল কমিউনিটি পুলিশিং কার্যক্রম। কমিউনিটি পুলিশ সদস্যরা খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তায় রক্ষায় কাজ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

খাগড়াছড়ি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে এই প্রথম চালু হল কমিউনিটি পুলিশিং কার্যক্রম। কমিউনিটি পুলিশ সদস্যরা খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তায় রক্ষায় কাজ করবেন। মঙ্গলবার খাগড়াছড়ির আলুটিলা হৃদয় মেম্বার কার্বারী পাড়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) একেএম শহিদুল হক। খাগড়াছড়ি পুলিশ সুপার খন্দকার লুৎফর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি শহিদুল হক বলেন, খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের চুরি-ডাকাতি রোধ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আলুটিলায় এই কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গণি, সহকারী পুলিশ সুপার তারেক রহমান, নাসের আহমেদ, মো. সাইফুল ইসলাম, মাকছুদ রহমানসহ ৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ বিভাগের পক্ষ থেকে ৭০ জন কমিউনিটি পুলিশ সদস্যকে টর্চলাইট, জ্যাকেট, টুপি ও বুট দেওয়া হয়। গ্রামবাসীকে নিয়ে গঠিত এই দলটি গত এক বছর ধরে পরীক্ষামূলকভাবে খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার মাঝামাঝি আলুটিলা এলাকায় নিরাপত্তা রক্ষার কাজ করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এমএসবি/১৮৩৩ ঘ.