২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটার ভবিষ্যৎ সাফল্য নিয়ে সন্দেহ পাকিস্তানি প্রতিনিধি দলের

পাকিস্তানের ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সাফদার এ. সোহাইল সাফটার ভবিষ্যৎ সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাফটার কার্যক্রম এতই অল্প দিনের যে তার উপযোগিতা মূল্যায়নের সময় এখনও আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ফরেন ট্রেড ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সাফদার এ. সোহাইল সাফটার ভবিষ্যৎ সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাফটার কার্যক্রম এতই অল্প দিনের যে তার উপযোগিতা মূল্যায়নের সময় এখনও আসেনি। তিনি বলেন, "সাফটার কার্যক্রম এতটাই স্বল্পকালীন যে তার উপযোগিতা মূল্যায়নের সময় এখনো আসেনি। তার ওপর দীর্ঘ স্পর্শকাতর পণ্য তালিকা, জটিল রুলস অব অরিজিন, প্রচুর অশুল্ক বাধা, পুরনো ধারণার লালন এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব সাফটার ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে সবার মনে ব্যাপক সন্দেহ জাগায়।" সোমবার দুপুরে চট্টগ্রামে চিটাগাং চেম্বার মিলনায়তনে 'সাফটার আওতায় বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে পাকিস্তানের পক্ষে উপস্থাপন করা মূল প্রবন্ধে ড. সাফদার এ কথা বলেন। বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্যের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, "সীমিত সংখ্যক রপ্তানি পণ্য ও বাজার, প্রযুক্তিগত অনগ্রসরতা, সরাসরি জাহাজ চলাচল বন্ধ থাকা, পর্যাপ্ত কার্গো ও প্যাসেঞ্জার ফ্লাইটের অভাব দুদেশের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে আছে।" তাছাড়া সরকারি-বেসরকারি খাতে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস দুদেশের ব্যাপক সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ স