ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৪ জানুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত "দুর্নীতির মামলায় সুজা, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে অভিযোগ গঠন" শিরোনামে প্রকাশিত সংবাদটিতে একটি তথ্যগত ভুল ছিল। লেখা হয়েছিল: মামলায় সাবেক হুইপ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা রশিদী সুজা ও তার স্ত্রীর সঙ্গে তাদের দুই মেয়ের বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে ২৪ জানুয়ারি শুধু সুজা ও তার স্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ গঠন করা হয়। মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে (এফআইআর) সুজার দুই মেয়ে সানজিদা রশিদী ও তানিজা রশিদীর নাম থাকলেও অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হয়।
অনিচ্ছাকৃত এই ভুলের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দুঃখ প্রকাশ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০৪৮ ঘ.
bdnews24