বরিশাল, জানুয়ারী ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের হলতা বাজার সংলগ্ন খাল থেকে শনিবার গভীর রাতে ট্রলার বোঝাই গুঁড়ো দুধ উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১২ টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই ১০৭০ কেজি গুড়ো দুধ উদ্ধার করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রলার ফেলে পালিয়ে যায়। র্যাব ধারণা করছে দুধগুলো চোরাই পথে ভারত থেকে আনা হয়েছে।
র্যাব-৮ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট আনিছুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধুসূধন নামের গুড়ো দুধের প্রতিটি এক কেজির ১০৭০ টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এগুলো ভারতের উত্তর প্রদেশের তৈরি।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৬৫১ ঘ.
bdnews24