চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে বৃহস্পতিবার নতুন আইন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে দেশের তিন হাজার ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠান আইনের আওতায় এলো।
চট্টগ্রাম টাস্কফোর্সের শীর্ষ কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন এই আইনের ফলে ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স করতে হবে। প্রতিটি চালানের জন্য মাসুল (চার্জ) নির্ধারণ করা থাকবে। এতে তারা আমদানি ও রপ্তানিকারকদের কাছ থেকে আগের মত যা ইচ্ছা মাসুল আদায় করতে পারবে না বলে তিনি জানান।
তিনি জানান, চট্টগ্রাম কাস্টমসে সংস্কারের আওতায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠানসমূহের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের পর এনবিআর আইন চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার এনবিআর এটি জারি করে।
তিনি জানান, এই আইনের ফলে ফ্রেইট ফরোয়ার্ড এজেন্সিসমূহকে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে লাইসেন্স করতে হবে। তারা যে আয় করবে তার উপর সরকারকে ভ্যাট দিতে হবে।
বিজিএমইএর পরিচালক মাহবুব চৌধুরী এই আইনকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইন মন্ত্রণালয়ের ভেটিং এর পর এনবিআর বৃহস্পতিবার এই এসআরও (নম্বর-১৮০৮) জারি করে। এটি পরবর্তী কার্যদিবস থেকে কার্যকর হবে।
তিনি জানান, দীর্ঘ দেড় দশকের অধিক সময় পর তৈরিপোশাক রপ্তানিকারক সমিতি, ঢাকা ও চট্টগ্রাম চেম্বারসহ বন্দর ব্যবহারকারী ও আমদানিকারকদের দাবির মুখে এই আইন হলো। এর ফলে প্রতিদিন আমদানি-রপ্তানি খাতে অন্তত দশ কোটি টাকা সাশ্রয় হবে।
তিনি জানান, নিয়ন্ত্রণহীন ফ্রেইট ফরোয়ার্ডারদের কাছে দীর্ঘদিন থেকে জিম্মি হয়েছিল আমদানি ও রপ্তানিকারকরা। নানা অজুহাতে তারা আদায় করত অতিরিক্ত মাসুল (চার্জ)। সুনির্দিষ্ট নীতিমালা ও আইন না থাকায় আমদানিকারকদের অনেকে তাদের কাছে জিম্মি ছিল।
তিনি বলেন, বন্দরে আমদানি করা মালের চালান আটকে রেখে এসব প্রতিষ্ঠান চাপের মুখে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ঘটেছে অনেক। এ আইনের ফলে এখন থেকে ফ্রেইট ফরোয়ার্ডরা তাদের ইচ্ছেমত কোনকিছু চাপিয়ে দিতে পারবে না।
জরুরি অবস্থা জারির পর চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে আমূল সংস্কার প্রক্রিয়া শুরু হলে আমদানিকারকরা এ বিষয়ে সংস্কারের দাবি তোলেন। অন্যদিকে, ফ্রেইট ফরোয়ার্ডাররাও একশ'র বেশি মামলা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চালায়।
লে. কর্নেল তোফায়েল জানান, স
bdnews24