২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বার্ড ফ্লু প্রতিরোধে সর্বোচ্চ সর্তকর্তা

জেলায় বার্ড ফ্লু প্রতিরোধে সবোর্চ্চ সতর্কতা জারি করা হয়েছে। জেলার ৩ দিকে ভারতীয় সীমান্ত থাকায় বিডিআরকে নজরদারি বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়েছে। বাইরে থেকে হাঁস-মুরগি আনার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্ড ফ্লু প্রতিরোধে করণীয় ঠিক করতে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

পঞ্চগড়, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলায় বার্ড ফ্লু প্রতিরোধে সবোর্চ্চ সতর্কতা জারি করা হয়েছে। জেলার ৩ দিকে ভারতীয় সীমান্ত থাকায় বিডিআরকে নজরদারি বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়েছে। বাইরে থেকে হাঁস-মুরগি আনার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্ড ফ্লু প্রতিরোধে করণীয় ঠিক করতে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকের কথা স্বীকার করে জেলা প্রশাসক মো. হাফিজ উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চগড় সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ব্যাপক আকারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় এখানকার খামারগুলো অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এ অবস্থায় বার্ড ফ্লু যাতে সীমান্ত পেরিয়ে পঞ্চগড়ে প্রবেশ করতে না পারে সেজন্য বিডিআরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে জেলার বাইরে থেকে হাঁস-মুরগি আনার ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যাত্রীবাহী বাসে হাঁস-মুরগি পরিবহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বার্ড ফ্লু মুক্ত সার্টিফিকেট থাকলে আমদানিতে কোন নিষেধাজ্ঞা থাকবে না। জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় সেনা ক্যাম্পের মেজর শফিকুল ইসলাম শফিক, পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ, পুলিশ সুপার হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাহমিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু, ভারপ্রাপ্ত জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা.মো.শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ড ফ্লু প্রতিরোধে ইতোমধ্যে জেলার সব প্রবেশপথে