২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চিনি কারখানার ছাদ ধ্বসে শ্রমিক আহত, উৎপাদন বন্ধ

জেলার সেতাবগঞ্জ চিনি কারখানার সালফার হাউসের ১২ হাজার বর্গফুট ছাদ ধসে দুজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ছাদ ধসে পড়ার ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 09:57 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

দিনাজপুর, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সেতাবগঞ্জ চিনি কারখানার সালফার হাউসের ১২ হাজার বর্গফুট ছাদ ধসে দুজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ছাদ ধসে পড়ার ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। আহতরা হলেন- আমিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম, এবং খগেন চন্দ্র রায়ের ছেলে বধির চন্দ্র রায়। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিনিকলের মহাব্যবস্থাপক মোফাখখারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ দুর্ঘটনার ফলে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।" দিনাজপুরের জেলা প্রশাসক এম সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআরডি/এমএসবি/১৫৪৭ ঘ.