বগুড়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সরিয়াকান্দি উপজেলার কনিবাড়িতে নৌকা ডুবিতে নিখোঁজ ১৩ জনের মধ্যে আব্দুল জব্বার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে বলে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানিয়েছেন।
বুধবারে কনিবাড়ি এলাকার ১৩ জন কৃষক কাজ করতে যমুনা নদীর কাশিয়ারা চরে যান। রাতে নৌকায় বাড়ি ফেরার পথে কনিবাড়ির নামাদিয়ার পাড়ার কাছে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
বৃহস্পতিবার সকাল ৮টায় কনিবাড়ির উলাডাঙ্গা গ্রামের আব্দুল জব্বার (৬০) এর লাশ স্থানীয়রা উদ্ধার করে।
কনিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রজু কাজী জানান, তীব্র বাতাস, শীতের কারণে ডুবে যাওয়া মানুষদের মৃত্যু হতে পারে। স্থানীয়ভাবে উদ্ধার কাজ চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৩ ঘ.
bdnews24