২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

সিলেট বিভাগে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্যদিয়ে সিলেট বিভাগে এ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন উপ-কমিশনার খন্দকার মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

সিলেট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিভাগে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় পরিচয়পত্র বিতরণের মধ্যদিয়ে সিলেট বিভাগে এ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন উপ-কমিশনার খন্দকার মিজানুর রহমান। জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু উপলক্ষে তাহিরপুর অফিসার্স ক্লাবে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার আহমদ, সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিল্লুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা এস এম আবুল কালাম আজাদ এতে বক্তব্য রাখেন। প্রথমদিনে প্রায় ২৫ জ কে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, উপজেলার সাতটি ইউনিয়নের ৯৯ হাজার ৭৩৫ জনের পরিচয়পত্র তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে। তাহিরপুর উপজেলায় গত ১২ সেপ্টেম্বর ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫০ ঘ.