২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক চিফ হুইপ হাসানাত আবদুল্লাহর সম্পত্তি ক্রোকের নির্দেশ

সম্পদের হিসাব বিবরণী দাখিল সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। এর আগে গত ১৭ জানুয়ারি আবুল হাসানাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব বিবরণী দাখিল সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। এর আগে গত ১৭ জানুয়ারি আবুল হাসানাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বুধবার ধানমন্ডি থানার উপ-পরিদর্শক কাজী মঈনুল ইসলাম হাসানাত আবদুল্লাহকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবেদন আদালতে পাঠালে বিচারক তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করেন। আগামী ২৯ জানুয়ারি এ মামলায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। জ্ঞাত আয় বহির্ভুত ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ১৮৪ টাকা অর্জন করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৫২ লাখ ৫৫ হাজার ২০৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বরে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক রাহিলা খাতুন। গত ১৬ জানুয়ারি এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৭৪৬ঘ.