ঢাকা, জানুুুুুুুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও কলেজের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত ছাত্রী খুুরশীদা হক খুশি (১৭) উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিল। তাদের বাসা মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়ায়। সোমবার বিকেলে বাড়িতেই তার মৃত্যু হয়।
মিরপুুুুুর থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী বলেন, "বাসার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।"
নিহতের ভাই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে অজ্ঞান অবস্থায় খুরশীদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও মামলা হয়নি। খুরশীদার লাশ তখন পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জিএমএ/এসকে/২১০২ঘ.
bdnews24