ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলা প্রত্যাহার এবং সাজাপ্রাপ্ত চার শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবিতে নির্যাতন বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল করেছে।
সোমবার সকাল ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করে। এ সময় শিক্ষার্থীরা 'জ্বালো জ্বালো আগুন জ্বালো', 'ঘরে ঘরে জনতা গড়ে তোল একতা' ও 'আমাদের সংগ্রাম ছাত্র জনতার সংগ্রাম' স্লোগান দেয়। এসময় প্রায় ২০/২৫ জন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে একাত
bdnews24