২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ১২শ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ৫

কক্সবাজার শহরে কলাতলীর হোটেল সী-ক্রাউন পয়েন্ট এলাকায় একটি ট্রাক থেকে রোববার ফেন্সিডিলভর্তি ১৬টি কার্টন ও একবস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কার্টনগুলোতে ১২শ বোতল ফেন্সিডিল ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

কক্সবাজার, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরে কলাতলীর হোটেল সী-ক্রাউন পয়েন্ট এলাকায় একটি ট্রাক থেকে রোববার ফেন্সিডিলভর্তি ১৬টি কার্টন ও একবস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কার্টনগুলোতে ১২শ বোতল ফেন্সিডিল ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রাক চালক মোঃ আবুল হোসেন (৩৫), হেলপার মিন্টু (১৮), জাকের (৪৫), জিন্নাত আলী (৪১) ও জাকির হোসেন (২৪)। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, কক্সবাজারে শহরের প্রবেশমুখে লিংক রোড এলাকায় একটি খালি ট্রাককে পুলিশ চ্যালেঞ্জ করলে ট্্রাকটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে হোটেল সী-ক্রাউনের সামনে থেকে ট্রাকটি আটক করে। তিনি জানান, খালি ট্রাকটিতে ছিল এক বস্তা গাঁজা। কিন্তু ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে সাজানো ছিল ১৬ কার্টন ফেন্সিডিল। এসব কার্টনে মোট ১২শ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা এখন থানা হেফাজতে আছেন এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একেএম মহিউদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৪ ঘ.